ডিএসইতে সূচক কমলো
সপ্তাহের তৃতীয় দিন লেনদেন শেষে সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ২০ মিনিট সূচক উঠে। এরপর থেকে তা কমতে থাকে। দিনশেষে ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৩১ পয়েন্ট কমে ৪ হাজার ২৪০ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ১২ পয়েন্ট কমে ১ হাজার ৫২৯ পয়েন্টে দাঁড়ায়।
দিনশেষে লেনদেন হয় প্রায় ৪৩৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ৭৮টির, কমে ১৭২টির। অপরিবর্তিত ছিল ৩১টির দাম ।
সোমবার ডিএসইএক্স বা সার্বিক সূচক আগের দিনের চেয়ে প্রায় ২৩ পয়েন্ট বাড়ে। লেনদেন হয় প্রায় ৪৩৮ কোটি টাকার।
সপ্তাহের প্রথম দিন ডিএসইএক্স এ যোগ হয় প্রায় ৪৯ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৪১৮ কোটি টাকা।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ৬৩ পয়েন্ট বা ১ দশমিক ৫৩ শতাংশ। গড় লেনদেন হয় ৩০৬ কোটি টাকা।
গত ২৮ জানুয়ারি ডিএসইতে এ দুই নতুন সূচক চালু করা হয়। তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্য নিয়ে করা ডিএসইএক্স সূচকে ভিত্তি ধরা হয়েছে ২ হাজার ৯৫১ দশমিক ৯১ পয়েন্ট।
আর ৩০টি কোম্পানির হিসাব নিয়ে চালু করা নতুন বাছাই সূচক ডিএস৩০ এর ভিত্তি ধরা হয়েছে ১০০০। গণনা শুরু হয় ১৪৬০ পয়েন্ট থেকে।
বাজারের প্রধান সূচক ডিএসইএক্স-এ মোট ১৯৯টি কোম্পানিকে অর্ন্তভুক্ত করা হয়েছে। ডিএসইর ওয়েবসাইটে নতুন দুই সূচকের পাশাপাশি পুরনো ডিজিইএন বা সাধারণ সূচকও দেখানো হচ্ছে।
