ডিএসইতে সূচকে ঊর্ধ্বগতি
সপ্তাহের দ্বিতীয় দিন লেনদেন শেষে সূচক বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পরই সূচক উঠতে থাকে। তবে লেনদেনের দ্বিতীয়ার্ধে সূচক কিছুটা কমে। দিনশেষে ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স বা সার্বিক সূচক আগের দিনের চেয়ে প্রায় ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৭১ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৫৪১ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ৪৩৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১৮৩টির, কমে ৭৬টির। অপরিবর্তিত ছিল ১৭টির দাম ।
সপ্তাহের প্রথম দিন ডিএসইএক্স এ যোগ হয় প্রায় ৪৯ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৪১৮ কোটি টাকা।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ৬৩ পয়েন্ট বা ১ দশমিক ৫৩ শতাংশ। গড় লেনদেন হয় ৩০৬ কোটি টাকা।
গত ২৮ জানুয়ারি ডিএসইতে এ দুই নতুন সূচক চালু করা হয়। তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্য নিয়ে করা ডিএসইএক্স সূচকে ভিত্তি ধরা হয়েছে ২ হাজার ৯৫১ দশমিক ৯১ পয়েন্ট।
আর ৩০টি কোম্পানির হিসাব নিয়ে চালু করা নতুন বাছাই সূচক ডিএস৩০ এর ভিত্তি ধরা হয়েছে ১০০০। গণনা শুরু হয় ১৪৬০ পয়েন্ট থেকে।
বাজারের প্রধান সূচক ডিএসইএক্স-এ মোট ১৯৯টি কোম্পানিকে অর্ন্তভুক্ত করা হয়েছে। ডিএসইর ওয়েবসাইটে নতুন দুই সূচকের পাশাপাশি পুরনো ডিজিইএন বা সাধারণ সূচকও দেখানো হচ্ছে।
