২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাস ফাইনান্সের রাইট শেয়ার অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত ফ্যাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 12:40 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

বুধবার বিএসইসির কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় ।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফ্যাস ফাইন্যান্সকে ১:১ অনুপাতে অর্থাৎ বিদ্যমান ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটি ৫ কোটি ৪২ লাখ ৪৭ হাজার ৫৯৯টি শেয়ার বাজারে ছেড়ে ৫৪ কেটি ২৪ লাখ ৭৫ হাজার ৯৯০ টাকা উত্তোলন করবে।

১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে কোন প্রিমিয়াম ছাড়াই ইস্যুকৃত প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

এই রাইট ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ট্রিপল এ কনসালটেন্ট অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড এডভাইজারি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিএপিএম ইউনিট ফান্ড নামক বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড ও বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তি অনুমোদন করা হয়েছে।

মিউচ্যুয়াল ফান্ডটির আকার হচ্ছে ১০ কোটি টাকা। আর ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে সিএপিএম (ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট পোর্টফোলিও ম্যানেজমেন্ট) কোম্পানি লিমিটেড।