২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেনের আধা ঘণ্টায় সূচক কমেছে

সপ্তাহের তৃতীয় দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হলেও প্রথম আধা ঘণ্টায় সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 05:22 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

মঙ্গলবার হরতালের মধ্যেও সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর  সূচক উঠতে শুরু করে। প্রথম ২০ মিনিট সূচক বাড়লেও পরের দশ মিনিট সূচক কমে।

বেলা ১১টায় ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৭ পয়েন্ট কমে ৪ হাজার ১৫৭ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে হয় ১ হাজার ৫০০ পয়েন্ট।

আধা ঘণ্টায় ডিএসইতে প্রায় ২২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়, যার মধ্যে দাম বাড়ে ৪৬টির, কমে ১০৭টির। আর ২৮টির দাম অপরিবর্তিত ছিল। 

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৮ পয়েন্ট। হাতবদল হয় ৩৫৫ কোটি টাকার শেয়ার।

সপ্তাহের প্রথম দিন ডিএসইএক্স ২৭ পয়েন্ট বাড়ে। হাতবদল হয় ৩১৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। 

গত ২৮ জানুয়ারি ডিএসইতে এ দুই নতুন সূচক চালু করা হয়। তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্য নিয়ে করা ডিএসইএক্স সূচকে ভিত্তি ধরা হয়েছে ২ হাজার ৯৫১ দশমিক ৯১ পয়েন্ট।

আর ৩০টি কোম্পানির হিসাব নিয়ে চালু করা নতুন বাছাই সূচক ডিএস৩০ এর ভিত্তি ধরা হয়েছে ১০০০। গণনা শুরু হয় ১৪৬০ পয়েন্ট থেকে।

বাজারের প্রধান সূচক ডিএসইএক্স-এ মোট ১৯৯টি কোম্পানিকে অর্ন্তভুক্ত করা হয়েছে। ডিএসইর ওয়েব সাইটে নতুন দুই সূচকের পাশাপাশি পুরনো ডিজিইএন বা সাধারণ সূচকও দেখানো হচ্ছে।