২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটনের নতুন ৩ মোবাইল সেট বাজারে

বাজারে এল ওয়ালটনের তিনটি নতুন মডেলের মোবাইল সেট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 05:46 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বুধবার সকালে মতিঝিলে ওয়ালটনের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই তিনটি সেট বাজারে ছাড়া হয়।

ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিমো সিরিজের নতুন এনড্রয়েড স্মার্টফোন প্রিমো আর-১, এফ-১ ও জি-১ মডেলের সেটগুলো জিপিএস ও থ্রিজি কানেকটিভিটি সমৃদ্ধ। এ হ্যান্ডসেটগুলোতে ব্যবহারকারীরা পাবেন স্কাইপি, ভাইবার, আইফোনসহ অত্যাধুনিক নানা সুবিধা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের পলিসি ও হিউম্যান রিসোর্স বিভাগের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, পিআর এন্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর, ক্রিয়েটিভ ও পাবলিকেশন বিভাগের প্রধান উদয় হাকিম, মানবসম্পদ বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহমুদুল হক, সেল্যুলার ফোন ডিভিশনের প্রধান এসএম রেজওয়ান আলম, পিআর এন্ড মিডিয়া বিভাগের উপপরিচালক ফিরোজ আলম প্রমূখ।

এই সেটগুলো এখন থেকে দেশব্যাপী ওয়ালটনের শোরুম ও পরিবেশকদের কাছে পাওয়া যাবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ওয়ালটনের নিজস্ব গবেষণা এবং উন্নয়ন বিভাগে এসব স্মার্টফোনের ডিজাইন করা হয়েছে। আপগ্রেড করা হয়েছে সফটওয়্যার। সেইসঙ্গে নতুন নতুন এ্যাপ্লিকেশন ডেভেলপ করা হচ্ছে।