২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদন পেল ইবিএফএমএফের খসড়া প্রসপেক্টাস

এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের (ইবিএফএমএফ) খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

ফারহান ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 11:10 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের আকার হবে ১০০ কোটি টাকা।

প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১০ কোটি ইউনিট ছেড়ে ফান্ডটি বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে।

এর মধ্যে উদ্যোক্তা অংশের ৫০ কোটি টাকা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। অবশিষ্ট ৫০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে সংগ্রহ করা হবে।

এর মধ্যে স্থানীয় বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ৪০ কোটি টাকা (ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ২০ শতাংশ কোটাসহ), প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ৫ কোটি টাকা এবং মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৫ কোটি টাকার সমপরিমান কোটা বরাদ্দ রাখা হয়েছে। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে রেস ম্যানেজমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেড।