২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত রেমিটেন্স পাঠাতে ব্র্যাক ব্যাংকের ‘ফ্ল্যাসরেমিট’

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছাতে সম্প্রতি ইউএই এক্সচেঞ্জ’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 02:24 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

এর ফলে প্রবাসীরা এই ব্যাংকের ‘ফ্ল্যাসরেমিট’ সেবার মাধ্যমে তাদের স্বজনদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারবেন।

অ্যাকাউন্টে অর্থ ক্রেডিট হওয়ার সঙ্গে সঙ্গে প্রেরক ও প্রাপককে এসএমএস’র মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে।

ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান এবং ইউএই এক্সচেঞ্জ’র ভাইস প্রেসিডেন্ট প্রমোথ মানঘাট সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন এই সেবার উদ্বোধন করেন।

ইউএই এক্সচেঞ্জ সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান।

বর্তমানে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, পাকিস্তান ও নেপালের রেমিটেন্স গ্রাহকরা এ সেবা পাবেন বলে ব্র্যাক ব্যাংকের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ বিষয়ে সৈয়দ মাহবুবুর রহমান বলেন, উন্নত গ্রাহক সেবার দেয়ার জন্য ব্র্যাক ব্যাংক সবসময় নতুন নতুন সেবা নিয়ে আসে। ফ্ল্যাসরেমিট তারই একটি অংশ।

ইউএই এক্সচেঞ্জের গ্লোবাল অপারেসন্স’র ভাইস প্রেসিডেন্ট বলেন, ইতোমধ্যেই ইউএই এক্সচেঞ্জ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্থান করে নিয়েছে। ফ্ল্যাসরেমিট সেবা গ্রাহকদের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন বহন করে।

তিনি আরো জানান, ব্র্যাক ব্যাংকের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক। নতুন সেবার মাধ্যমে এ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।