২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে ২১১ কোটি টাকার লেনদেন

তিন সপ্তাহ পর দুশ’ কোটি টাকা পেরিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। পাশাপাশি ডিএসই সাধারণ সূচকেও উন্নতি হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 05:32 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক উঠতে শুরু করে। বেলা সোয়া ১২টার দিকে সূচক কিছুটা নেমে এলেও ১টার পর আবার বাড়তে থাকে।

দিনে শেষে  সূচক দাঁড়ায় ৪ হাজার ১৬৭ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেশি।

ওই সময় পর্যন্ত হাতবদল হয় প্রায় ২১১ দশমিক ৪৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৯০টির, কমে ৫৫টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির দাম।

চলতি বছর এই প্রথম ২০০ কোটি টাকার বেশি লেনদেন হলো ডিএসইতে।

বুধবার এ বাজারে ১৬২ দশমিক ০৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। সূচক বাড়ে ১২ পয়েন্ট। আর মঙ্গলবার ১৫২ দশমিক ৯০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। সূচক বাড়ে ৩০ পয়েন্ট।

তবে এর আগের দুই দিনই সূচক ও লেনদেন কমে।

রোববার লেনদেন হয় ১০৬ দশমিক ১৮ কোটি টাকার শেয়ার। সূচক কমে ৩০ পয়েন্ট। আর সোমবার মাত্র ১০১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, সূচক কমে ২০ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসইতে সূচক বাড়লেও তার আগের দুই সপ্তাহেই সূচক কমে। গড় লেনদেনও কমতে কমতে ১২৭ কোটিতে নেমে আসে।

গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক বাড়ে দশমিক ৮২ শতাংশ বা প্রায় ৩৪ পয়েন্ট। প্রতিদিন গড়ে লেনদেন হয় প্রায় ১২৭ কোটি টাকার শেয়ার।

এর আগের সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক দশমিক ৬৭ শতাংশ বা প্রায় ২৮ পয়েন্ট কমে। গড় লেনদেন হয় প্রায় ১৪৩ কোটি টাকা। তার আগের সপ্তাহে সূচক ৪১ পয়েন্ট কমে এবং লেনদেন হয় গড়ে ১৪৬ কোটি টাকার শেয়ার।