২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খরা কাটাতে তারল্য বাড়াতে হবে: রকিবুর

লেনদেনে খরা কাটিয়ে পুঁজিবাজরকে স্থিতিশীল করতে তারল্য বাড়ানোর ওপর জোর দিয়েছেন ডিএসই সভাপতি রকিবুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 04:12 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

Image
ডিএসই সভাপতি রকিবুর রহমান

ডিএসই সভাপতি রকিবুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পুঁজিবাজরে স্টেক হোল্ডারদের অংশগ্রহণ একেবারেই কমে গেছে, বাজারে তারল্য সঙ্কট চলছে।”  

গত বেশ কিছুদিন ধরেই লেনদেনে খরা চলছে দেশের পুঁজিবাজরে। চলতি সপ্তাহের প্রথম দিনে লেনদেন হয় ১০৬ কোটি টাকার শেয়ার। সোমবার তা আরো কমে হয় ১০১ কোটি টাকা।   

গত সপ্তাহে ডিএসইতে গড়ে লেনদেন হয় ১২৭ কোটি টাকা, যা আগের সপ্তোহের তুলনায় ১৬ কোটি টাকা কম। এর আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ১৪৩ কোটি টাকা, তার আগে ছিল ১৪৬ কোটি টাকা।

এখনকার এই লেনদেন ২০০৭ সালের গড় দৈনিক লেনদেনের চেয়েও কম।

২০০৭ সালে পুঁজিবাজারে দৈনিক গড় লেনদেন ছিল ১৩৬ কোটি টাকা। ২০০৮ তা বেড়ে ২৮২ কোটি টাকা হয়। এর পর তা বেড়ে ২০০৯ সালে ৬০৫ কোটি এবং ২০১০ সালে ১ হাজার ৬৪৩ কোটিতে দাঁড়ায়।

কিন্তু এরপর পুঁজিবাজারে অস্থিরতা শুরু হরে ২০১১ ও ২০১২ সারে দৈনিক গড়ে ৪৪৬ ও ৪২৫ কোটি টাকার লেনদেন হয়।  

রকিবুর রহমান বলেন, “এ পরিস্থিতি কাটাতে হলে বাজারে তারল্য বাড়ানোর উদ্যোগ নিতে হবে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রনালয়ের।”

পুঁজিবাজারে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ‘ফিরিয়ে আনার’ ওপরও জোর দেন তিনি।

ডিএসই সভাপতি বলেন, মার্জিন লোনের হিসাবগুলোতে প্রায় পনের হাজার কোটি টাকা আটকে আছে।

“আমি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশকে অনুরোধ করব, এ একাউন্টগুলো উন্মুক্ত করে দিতে হবে।”

রকিবুর বলেন, একজন বিনিয়োগকারী যদি ১০০ টাকা বিনিয়োগ করে ২০০ টাকা মার্জিন ঋণ নেয় এবং ৩০০ টাকা দিয়ে শেয়ার কেনে, তারপর যদি তার শেয়ারের দাম কমে ১৫০ টাকায় নেমে আসে, তাহলে ওই বিনিয়োগকারীর মূলধন ‘ঋণাত্বক’ হয়ে যায়। তখন নিয়ম অনুযায়ী এ ধরনের হিসাব ‘ফ্রিজ’ করে দেয়া হয়।

বর্তমানে ব্যাংকগুলো ব্রোকারেজ হাউস ও শেয়ার ডিলারদের মাত্র এক কোটি টাকা ঋণ দিতে পারে। এ সীমাও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন ডিএসই সভাপতি।

তার যুক্তি, দেশের পুঁজিবাজার এখন অনেক বড় হয়েছে। এই বাজারে প্রয়োজনীয় তারল্য ধরে রাখতে হলে ঋণের ওই সীমা তুলে দেয়া প্রয়োজন। তা করা হলে ব্রোকারেজ হাউস ও শেয়ার ডিলারদের বিনিয়োগ করার ক্ষমতা বাড়বে।