ডিএসইর নির্বাহী প্রধানের পদত্যাগপত্র গৃহীত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
মঙ্গলবার ডিএইতে তিনি সাংবাদিকের জানান, পরিচালনা পর্ষদ তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।
কর্মপদ্ধতি নিয়ে অসন্তোষ থেকে গত বুধবার পদত্যাগ করেন মোশাররফ এম হোসেন। ডিএসই সভাপতির মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে তিনি পদত্যাগপত্র পাঠান।
কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমি বোরড (বিরক্ত) এবং ব্যবস্থাপনার মধ্যে অনেক ব্যবধান, এভাবে কাজ করা যায় না।আমি আমার সারাজীবনের অভিজ্ঞতা থেকে দেশকে কিছু দিতে চেয়েছিলাম, কিন্তু এখানে এমন পরিবেশ, আমার থাকা সম্ভব হল না।”
