২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ দিনের সফরে পশ্চিমবঙ্গ গেলেন অর্থমন্ত্রী

পাঁচ দিনের সফরে পশ্চিমবঙ্গে গেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 04:33 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

শনিবার বিকেল সাড়ে ৪টায় ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলকাতায় অবস্থানকালে অর্থমন্ত্রী যোধপুর পার্ক বয়েজ গ্রাউন্ডে সাউথ কলকাতা সিলেট অ্যাসোশিয়েশনের বার্ষিক পুর্নমিলনী অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া অল ইন্ডিয়া ফেডারেশন অব শ্রীহট্ট সম্মেলনেও অংশ নেবেন তিনি।

সোমবার অর্থমন্ত্রী বীরভূমের বোলপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠান শান্তিনিকেতনে যাবেন। সেখানে একদিন কাটিয়ে মঙ্গলবার কলকাতা ফিরবেন তিনি। বুধবার দুপুরে তার ঢাকা ফেরার কথা রয়েছে।

মন্ত্রীর সঙ্গে তার স্ত্রী সাবিয়া মুহিত ও মেয়ে সামিনা মুহিতও রয়েছেন।