ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকের সবচেয়ে বড় প্রদশর্নী বাটেক্সপো ঢাকায় শুরু হচ্ছে ১২ ডিসেম্বর।
পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এ প্রদর্শনীর আয়োজন করছে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিন ব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খান এবং নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
১৩ ডিসেম্বর বাটেক্সপো’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সাবেক শিল্পমন্ত্রী এম কে আনোয়ার, বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুক এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।
তিনি বলেন, ১৯৮৯ সাল থেকে বিজিএমইএ’র উদ্যোগে এ মেলার আয়োজন হয়ে আসছে। তখন এটি স্বল্প পরিসরে হলেও আজ এ মেলার ব্যাপ্তি সারা পৃথিবী জুড়ে।
“বাটেক্সপোর মাধ্যমে অর্জনের লক্ষ্যমাত্রা আগের বছরগুলোতে পুরোপুরিভাবে অর্জিত হয়েছে। আশা করছি, বিশ্ব বাণিজ্যে মন্দার ছোঁয়া থাকলেও এবারের মেলায় আমাদের সার্বিক প্রত্যাশা পূরণ হবে।”
সেমিনার
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীকে তাৎপর্য্যপূর্ণ করার লক্ষে পোশাক শিল্পের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয় নিয়ে তিনটি সেমিনারের আয়োজন করা হয়েছে। তবে এবারে সেমিনারের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এবার বাটেক্সপো’র আগে ও পরে দুটি সেমিনার হবে এবং বাটেক্সপো চলাকালীন ১টি সেমিনার হবে। সবার সুবিধার জন্যই এমন আয়োজন করা হয়েছে।
এবার ‘বাটেক্সপো নাইট’ হবে না
বিজিএমইএ সভাপতি জানান, প্রতিবার মেলাকে উপলক্ষ করে উদ্যোক্তাদের মধ্যে স¤প্রীতির বন্ধন আরও জোরদার করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এবার পরিকল্পনা ছিলো-বিজয়ের মাসে লাল সবুজ রঙে মেলাকে সাজিয়ে তোলা হবে।
“কিন্তু গত ২৪ ডিসেম্বর তাজরিন ফ্যাশনসলিমিটেডে অগ্নিকান্ডে আমাদের অনেক শ্রমিক ভাইবোনের প্রাণহানি ও পরবর্তীতে শিল্পে কিছু অনাকাক্সক্ষীত ঘটনা ঘটে যাওয়ার কারণে আমরা গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। তাজরিন কারখানার নিহত শ্রমিক ভাই-বোনদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা প্রদর্শন করে আমরা এবারের বাটেক্সপোতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।”
এবার ক্রেতা বেশি হবে
বিগত বাটেক্সপোগুলোতে বাংলাদেশের পোশাক সম্পর্কে সম্যক ধারণা অর্জনের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মধ্যপ্রাচ্য, হংকং, থাইল্যান্ড, চীন, ভারত, পাকিস্তান থেকে উল্লেখযোগ্য সংখ্যক ক্রেতাএসেছিলেন।
“সেই ধারাবাহিকতায় আমরা আশা করছি, গতবারের চেয়ে এবারের মেলায় ক্রেতার সংখ্যা অনেক বেশি হবে।”
এবারের মেলায় মোট ষ্টলের সংখ্যা ১৩৮টি। স্টলগুলো থাকছে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার এর মিল্কিওয়ে, হারমনি ও কারনিভাল এই হলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বাটেক্সপোতে স্পট অর্ডার ছিলো প্রায় ৬৪ দশমিক ৭৭ মিলিয়ন ডলারের। আর স্টকলটের স্পট অর্ডারছিল ১ দশমিক ৫৮ মিলিয়ন ডলারের।
এবারের মেলায় আরও বেশি স্পট অর্ডার (তাৎক্ষনিক অর্ডার) পাওয়া যাবে বলে সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএ/এইচএ/০০০৪ ঘ.
bdnews24