২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুতদন্ত ও নির্মাণ এক সঙ্গে চলবে: মুহিত

বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী একথা বললেও এর আগেই ঢাকায় সংস্থাটির প্রতিনিধি বলেন, দুদক ব্যবস্থা না নিলে অর্থ ছাড় হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগ তদন্তের মধ্যেই পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে বিশ্ব ব্যাংক রাজি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা জানান; যদিও এর আগেই ঢাকায় সংস্থাটির আবাসিক প্রতিনিধি বলেছেন, দুদক ব্যবস্থা না নিলে অর্থ ছাড় হবে না। অর্থমন্ত্রী বলেন, “ইনভেস্টিগেশন অ্যান্ড ইম্পিøমেন্টেশন এক সঙ্গে চলবে। যে অভিযোগ উঠেছে, দুদক এখন তার অনুসন্ধান করছে। ওই অভিযোগের যথাযথ প্রমাণ পাওয়া গেলে তদন্ত শুরু হবে। “সে সময় তদন্ত ও প্রকল্পটির বাস্তবায়ন একসঙ্গে চলবে, এতে আমরা দুই পক্ষই একমত হয়েছি।” দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই তাদের অনুসন্ধান প্রতিবেদন চূড়ান্ত হচ্ছে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেবে তারা। মুহিত বলেন, “যে প্যানেল এসেছে, তারা দেখবে আমাদের তদন্ত প্রক্রিয়াটি আন্তর্জাতিক মানের কি না? যখন তারা দেখবে আমাদের তদন্ত প্রক্রিয়া আন্তর্জাতিক মানের, তখনি আমাদের রি-এনগেজমেন্ট কমপ্লিট হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এআরএইচ/এমআই/১৯২৫ ঘ.