২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ কেলেঙ্কারিমহাব্যবস্থাপকদের ডেকে সতর্ক করলেন গভর্নর

বাংলাদেশ ব্যাংকের আর্থিক খাত তদারকি জোরদার করতে বিশেষ সম্মেলনে মহাব্যবস্থাপকদের ডেকে ঋণ জালিয়াতির বিষয়ে সতর্ক করেছেন গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের আর্থিক খাত তদারকি জোরদার করতে বিশেষ সম্মেলনে মহাব্যবস্থাপকদের ডেকে ঋণ জালিয়াতির বিষয়ে সতর্ক করেছেন গভর্নর আতিউর রহমান। শনিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে এ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে গভর্নর বলেন, “সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনাটি সাময়িক বিরূপ ছায়া ফেললেও ওই ব্যাংকটির বা সামগ্রিক ব্যাংকিং খাতের স¦াভাবিক দৈনন্দিন কার্যক্রম বিঘিèত হয়নি। তবে এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যাংকগুলোর ওপর বাংলাদেশ ব্যাংকের তদারকি কঠোরতর হলেই কেবল এর পুনরাবৃত্তি নিরুৎসাহিত হবে।” সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, কতিপয় কর্মকর্তার যোগসাজশে নিয়ম ভেঙে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ছয়টি প্রতিষ্ঠান তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা সরিয়ে ফেলেছে, যার মধ্যে হলমার্ক গ্রুপ একাই তুলে নিয়েছে দুই হাজার ৬০০ কোটি টাকার বেশি। ঋণ দেওয়ায় অনিয়মের অভিযোগে এরই মধ্যে সোনালী ব্যাংকের অন্তত ২০ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওএসডি করা হয়েছে দুই উপ ব্যবস্থাপনা পরিচালককে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে তদন্তও শুরু হয়েছে। এ ধরনের জালিয়াতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, “দুদক ও আইনশৃঙ্খলা বাহিনীকেও সহযোগিতার নেটওয়ার্কে যুক্ত রাখতে হবে। সরকারকেও সহায়তার হাত সর্বদা প্রসারিত রাখতে হবে।” মহাব্যবস্থাপকদের নিয়ে এই সম্মেলন করার উদ্দেশ্য তুলে ধরে গভর্নর বলেন, সোনালী ব্যাংকের সাম্প্রতিক ঘটনাটি ব্যাংকগুলোর নিজস¦ নিরীক্ষা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর আমাদের সুপারভিশন বিভাগগুলোর নজরদারি জোরদার করার জরুরি আবশ্যকতা নির্দেশ করছে।” পাশাপাশি ব্যাংক শাখাগুলোয় বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে চিহ্নিত অনিয়মগুলো নিরসনে ব্যবস্থা নেয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন আতিউর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/১৯০৬ ঘ.