২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং চালু করল ব্র্যাক ব্যাংক

কর্পোরেট গ্রাহকদের জন্য ইন্টারনেট ব্যাংকিং চালু করেছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 11:47 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্পোরেট গ্রাহকদের জন্য ইন্টারনেট ব্যাংকিং চালু করেছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক লিমিটেড। সোমবার হোটেল রূপসী বাংলায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা এ কার্যক্রমের উদ্বোধন করেন। ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক দেশে প্রথমবারের মতো কর্পোরেট গ্রহকদের জন্য ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করল। এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় অর্থ স্থানান্তর, বড় ধরণের লেনদেন (বাল্ক পেমেন্ট) ও কর্মীদের বেতন-ভাতা জমা দিতে পারবে। “এ সেবা স¤প্রসারণেরও পরিকল্পনা রয়েছে ব্র্যাক ব্যাংকের- যা হলে আগামীতে আমদানি-রপ্তানির জন্য ঋণপত্র খোলা যাবে।” এ ধরনের উদ্যোগের জন্য ব্র্যাক ব্যাংকের প্রশংসা করেন নাজনীন সুলতানা। ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান এখন থেকে যে কোনো সময়ে যে কোনো জায়গা থেকে ব্যাংকিং সুবিধা পাবে। “লেনদেনের জন্য রবিবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ছুটির দিনেও যে কোনো জায়গা থেকে অর্থ স্থানান্তর করা যাবে।” সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ লাখেরও বেশি গ্রাহকের ব্র্যাক ব্যাংকের শাখা সংখ্যা বর্তমানে ১৫৪টি। এছাড়া রয়েছে ৩০০টির বেশি এটিএম বুথ ও ৪০০টি এসএমই ইউনিট অফিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৭৩৫ ঘ.