ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে অধ্যাপক আবুল বারকাত এবং তৌফিক আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন।
রোববার সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে তিন দিনব্যাপী সমিতির অষ্টাদশ দ্বিবার্ষিক সম্মেলনের শেষ দিন শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার নাজমুল বারী রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ২৯ সদসের কমিটিতে দুটি সদস্য পদ ছাড়া বাকি সবাই বারকাত-তৌফিক প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে তৌফিক আহমদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিন হন।
নির্বাচিতরা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
৯৬০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আবুল বারকাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরদৌস আরা পেয়েছেন ১২৬ ভোট। এর আগে আবুল বারকাত পর পর তিন বার অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
নির্বাচিত পাঁচ সহ-সভাপতি হলেন, এম এ সাত্তার ভূইয়া, জামালউদ্দিন আহমেদ, শামীমা আখতার, আলী আশরাফ এবং মোয়াজ্জেম হোসেন খান। কোষাধ্যক্ষ মসিহ্ মালিক চৌধুরী। দুজন যুগ্ম-সম্পাদক হলেন, সেলিম রায়হান ও বদরুল মুনির।
নির্বাচিত পাঁচ সহ-সম্পাদক হলেন, শাহ মো. আহসান হাবীব, সাদিকুর রহমান ভূইয়া, মোজাম্মেল হক, মঈন উদ্দিন, আসজাদুল কিবরিয়া।
১৪ জন সদস্য হলেন, খোন্দকার ইব্রাহীম খালেদ, হান্নানা বেগম, মনজু আরা বেগম, এ জেড এম সালেহ্, আইনুল ইসলাম, মীর হাসান মোহা. জাহিদ, শফিক উজ জামান, লিয়াকত হোসেন মোড়ল, মোস্তাফিজুর রহমান সরদার, মাহতাব আলী রাশেদী, আমির হোসেন, তোফাজজল হোসেন মিয়া, মনিরুল ইসলাম এবং মেহেরুন নেছা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/১৯১২ ঘ.
bdnews24