২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মাননা পেলেন সিলেটের ২৫ করদাতা

সিলেটে নানা আয়োজনে শনিবার পালিত হয়েছে জাতীয় আয়কর দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

সিলেট, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে নানা আয়োজনে শনিবার পালিত হয়েছে জাতীয় আয়কর দিবস। এ উপলক্ষে সিলেট কর অঞ্চলের উদ্যোগে সকাল ১১টায় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সিলেট অডিটরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে অডিটরিয়ামে সিলেট অঞ্চলের সেরা ২৫ করদাতাকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। সিলেট কর অঞ্চলের কর কমিশনার এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভুইয়া, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক লায়েছ উদ্দিন। সিলেট অঞ্চলের সেরা ২৫ করদাতা সম্মাননা পাওয়া দীর্ঘমেয়াদী করদাতারা হলেন- মো. আবদুল মান্নান খান (মহানগর), মো. আফরোজ (মহানগর), মো. আবদুল মতিন (সিলেট), মফিজুর রহমান (সিলেট), সৈয়দ ফারুক আহমদ (মৌলভীবাজার), শশধর সাহা (মৌলভীবাজার), হরিপদ রায় (হবিগঞ্জ), প্রদীপ কুমার মোদক (হবিগঞ্জ), মোস্তফা মিয়া (সুনামগঞ্জ), আজিজুর রহমান (সুনামগঞ্জ)। সর্বোচ্চ করদাতারা হলেন - মো. জামিল ইকবাল (মহানগর) মোনায়েম খান বাবুল (মহানগর), মো. লৎফুর রহমান (মহানগর), জালাল উদ্দিন (সিলেট), জ্যোৎস্না বেগম (সিলেট), নিরঞ্জন পাল (সিলেট), আবু সুলতান মো. ইদ্রিস (মৌলভীবাজার), মো. মুহিবুর রহমান (মৌলভীবাজার), মামুনুর রশীদ বখশ (মৌলভীবাজার), শফিকুল ইসলাম (হবিগঞ্জ), মো. মিজানুর রহমান শামীম (হবিগঞ্জ), এম. ওয়াহিদুল হক (হবিগঞ্জ), সজিব রঞ্জন দাস (সুনামগঞ্জ), আজিজুর রহমান (সুনামগঞ্জ) ও আহম্মদ সাখাওয়াত সেলিম চৌধুরী (সুনামগঞ্জ)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯৫৮ ঘ.