২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিসিকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় চাপ দেবে সিপিডি

অনুন্নত দেশগুলোর (এলডিসি) অবস্থার উন্নয়নে আন্তর্জাতিক সম্ú্রদায়ের প্রতিশ্রুতিগুলো মূল্যায়ন ও পর্যালোচনা করে তা পূরণে চাপ দেবে সেন্টার ফর পলিসি ডায়ালগসহ (সিপিডি) আরো সাতটি প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 05:26 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুন্নত দেশগুলোর (এলডিসি) অবস্থার উন্নয়নে আন্তর্জাতিক সম্ú্রদায়ের প্রতিশ্রুতিগুলো মূল্যায়ন ও পর্যালোচনা করে তা পূরণে চাপ দেবে সেন্টার ফর পলিসি ডায়ালগসহ (সিপিডি) আরো সাতটি প্রতিষ্ঠান। সিপিডির সম্মানীত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, “আগামী বছর আমরা আমাদের প্রথম প্রতিবেদন প্রস্তুত করতে যাচ্ছি। সেখানে অনুন্নত দেশগুলোর বর্তমান অবস্থা মূল্যায়ন করে তাদের অবস্থার উন্নয়নে কীভাবে সহায়তা করা যায়, তা তুলে ধরা হবে।” বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সাতটি প্রতিষ্ঠানের মধ্যে ওইসিডি উন্নয়ন কেন্দ্র ও কমনওয়েলথ সচিবালয়ও রয়েছে। দেবপ্রিয় বলেন, ইস্তাম্বুলে অনুষ্ঠিত জাতিসংঘ অনুন্নত দেশগুলোর চতুর্থ সম্মেলনে শপথ নেওয়া হয় যে, বাণিজ্য, বিনিয়োগ ও বাজারসহ বিভিন্ন ক্ষেত্রে দরিদ্র দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে আন্তর্জাতিক সম্ú্রদায়। “আটটি থিঙ্ক ট্যাঙ্ক মিলে গত বছর ষষ্ঠ এলডিসি সম্মেলনের পর্যবেক্ষক গঠন করা হয়। আমাদের লক্ষ্য হচ্ছে- ইস্তাম্বুল কার্যসূচির আলোকে প্রধান বিষয়গুলো নিয়ে গবেষণা, সংলাপ অনুষ্ঠান এবং কর্মকাণ্ড পরিচালনা করা।” ১৯৭১ সালে এলডিসি ক্যাটাগরি নির্ধারিত হওয়ার সময় এতে ছিল ২৫টি দেশ। কিন্তু গত ৪০ বছরের এ সংখ্যা বেড়ে ৪৮টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু তিনটি দেশের অবস্থার উন্নতি হয়েছে। দেবপ্রিয় বলেন, “আমরা সরকার ও আন্তর্জাতিক সম্ú্রদায়ের ওপর চাপ সৃষ্টি করব, যাতে দরিদ্র দেশগুলোর অবস্থার উন্নয়নে তারা তাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করে।” তিনি জানান, ২০২০ সালের মধ্যে অবস্থার উন্নয়নে কাঠামোগত পরিবর্তনে এলডিসি দেশগুলোকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়। ইস্তাম্বুল কর্মসূচির লক্ষ্য হলো ২০২০ সালের মধ্যে এলডিসি দেশগুলোর সংখ্যা ২৪টিতে নামিয়ে আনা। দেবপ্রিয় বলেন, “আমরা প্রতি দুবছর পর প্রতিবেদন জমা দেব এবং প্রথম প্রতিবেদন আগামী বছর তৈরি করা হবে।” সিপিডির সাবেক নির্বাহী পরিচালক বলেন, অনুন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বাংলাদেশের উচিত মানব সম্পদ উন্নয়নে জোর দেয়া। “বাংলাদেশ জাতীয় আয় যতই বাড়–ক না কেন, সবার মাথাপিছু আয় বৃদ্ধি করা অনেক কঠিন। কারণ ১৬ কোটি মানুষের মধ্যে তা বণ্টন করলে পরিমাণ খুবই নগণ্য হবে,” বলেন তিনি। অর্থনৈতিক দুর্বলতার ঝুঁকি ও মানবসম্পদের অদক্ষতাসহ কোনো দেশের মাথাপিছু আয় ৯০৫ ডলারের কম হলে তাকে এলডিসি ধরা হয়। ৪৮টি এলডিসি দেশের মধ্যে বিশ্বের ১৬ ভাগ অর্থাৎ ৯০ কোটি মানুষ বাস করে। কিন্তু এই দেশগুলোর বৈশ্বিক জিডিপিতে মাত্র ২ শতাংশ যোগ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এমআই/২৩১১ ঘ.