চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের পরিবর্তে সিঙ্গাপুরের কোম্পানিগুলো বাংলাদেশে স্থাপন করা সম্ভব বলে মনে করেন দেশটির জ্যেষ্ঠ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাসাগোস জুলকিফলি।
বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির কার্যালয়ে পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মত ব্যক্ত করেন।
জুলকিফলি মাসাগোস বলেন, “অর্থনৈতিকভাবে সফল হওয়ার সব ধরনের সুযোগ ও সম্ভাবনা বাংলাদেশে রয়েছে।”
বৃহস্পতিবার চেম্বার সচিব ওসমান গণি চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মতবিনিময় সভায় চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম, পরিচালক এম এ ছালাম, মাহফুজুল হক শাহ ও সিঙ্গাপুরের হাইকমিশনার চ্যান হেং উয়িং ও ঢাকাস্থ সিঙ্গাপুরের কনসাল ড্যারিল ল উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/এএল/২১১১ ঘ.
bdnews24