২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় নেপাল

আমদানি করা পণ্য চট্টগ্রাম বন্দর হয়ে নিজ দেশে পরিবহনে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে নেপা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি করা পণ্য চট্টগ্রাম বন্দর হয়ে নিজ দেশে পরিবহনে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে নেপা। মঙ্গলবার দুপুর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই) নেতাদের সঙ্গে বৈঠকে সফররত নেপালের বীরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অশোক কুমার আগারওয়াল এ আহ্বান জানান। তিনি বলেন, “বর্তমানে কলকাতা সমুদ্রবন্দর ব্যবহার করতে গিয়ে নেপালকে অনেক জটিলতার সম্মুখিন হতে হচ্ছে। এক্ষেত্রে চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে পণ্য পরিবহনে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত হলে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে।” বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে আগ্রহ প্রকাশ করে এ বিষয়ে নেপাল সরকারের সঙ্গে মধ্যস্থতা করারও প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ীদের নেপালে বিনিয়োগেরও আহ্বান জানান এই ব্যবসায়ী নেতা। এ সময় এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মো. জসিম উদ্দিন নেপালের জলবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ করার আগ্রহের কথা জানান। এর আগে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের (ডিসিসিআই) নেতাদের সঙ্গেও বৈঠক করে এ প্রতিনিধি দল। তারা বাংলাদেশের ব্যবসায়ীদের নেপালে যাওয়ার আমন্ত্রণ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএএইচ/এএল/২০৫৬ ঘ.