২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমদানি বাড়াতে এইচঅ্যান্ডএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়াতে বিশ্বের শীর্ষস্থানীয় পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম’র প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 04:29 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়াতে বিশ্বের শীর্ষস্থানীয় পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম’র প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকালে খুচরা বিক্রেতা এই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা কাল-জোহান পারসন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লালদেব তাদের বৈঠকে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান। বাংলাদেশ থেকে পণ্য কেনার জন্য এইচঅ্যান্ডএম’র প্রধান নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় দেশীয় পণ্যের অভ্যন্তরীণ বাজার আরো সম্প্রসারিত হচ্ছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এসময় প্রধানমন্ত্রী পোশাক শিল্পের শ্রমিকদের কল্যাণে নেওয়া সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, “শ্রমিকদের মজুরি ৮৭ শতাংশ বাড়ানো হয়েছে এবং তা বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারের কঠোর নজরদারি রয়েছে।” শ্রমঘন উন্নয়ন নিশ্চিত করতেই সরকার শ্রমিকদের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানান শেখ হাসিনা। শ্রমিকদের প্রশিক্ষণে সরকারের নেওয়া উদ্যোগের কথাও বলেন তিনি। পারসন বলেন, বাংলাদেশের রপ্তানি খাতের সম্ú্রসারণের সঙ্গে সঙ্গে এদেশে তাদের বাণিজ্যও বাড়ছে। সুইডেনের বহুজাতিক কোম্পানি এইচঅ্যান্ডএম হিনস অ্যান্ড মরিত্জ এবি ‘এইচঅ্যান্ডএম’ নামে বহুল পরিচিত। ৪৩টি দেশে দু’হাজার তিন’শটি আউটলেটে কোম্পানিটির ৯৪ হাজার মানুষ কর্মরত আছে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহৎ পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএএইচ/২২২০ ঘ.