ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
চলতি অর্থবছরের দ্বিতীয় মাস অগাস্টে প্রবাসী বাংলাদেশীরা ১১৭ কোটি ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।
প্রথম মাস জুলাইয়ে আসে ১২০ কোটি ১১ লাখ ডলার।
সোমবার বাংলাদেশ ব্যাংক রেমিটেন্সের এই তথ্য প্রকাশ করেছে।
তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-অগাস্ট) ২৩৭ কোটি ডলারের রেমিটেন্স দেশে এসেছে।
গত বছরের অগাস্টে এসেছিল ১১০ কোটি ১৮ লাখ ডলার। জুলাই মাসে এসেছিল ১০১ কোটি ৫৬ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩৩ কোটি ডলার।
দুটি বিশেষায়িত ব্যাংকের (কৃষি ও বেসিক ব্যাংক) মাধ্যমে এক কোটি ৬ লাখ ডলার।
৩০ টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮১ কোটি ১২ লাখ ডলার।
বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি ৬৫ লাখ ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/১৭১৭ ঘ.
bdnews24