২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্পে বিনিয়োগের আগ্রহ চীনের

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের তৈরি পোশাক প্রস্তুত কারকদের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 10:24 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের তৈরি পোশাক প্রস্তুত কারকদের একটি সংগঠন। রোববার বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আগ্রহের কথা জানান বাংলাদেশ সফরকারী চীনের তৈরি পোশাক প্রস্তুতকারকদের সংগঠন চায়না ন্যাশনাল গার্মেন্টস অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের প্রধান ফ্যাঙ দেহু বলেন, “বাংলাদেশ এবং চীন ভবিষ্যতে তৈরি পোশাকের ক্ষেত্রে প্রযুক্তিসহ বিভিন্ন বিষয় বিনিময় করবে। চীন তৈরি পোশাকের শতকরা ৮২ ভাগ চাহিদা বাংলাদেশ থেকে আমদানি করতে ইচ্ছুক।” বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেন, “বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে তাদের সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছে। চীন বাংলাদেশে তৈরি পোশাক কারখানা স্থাপনে আগ্রহী। এর মাধ্যমে বাংলাদেশে বেকারত্ম সমস্যা দূর হওয়াসহ প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জিত হবে।” বর্তমানে বাংলাদেশ দক্ষিণ আমেরিকা এবং ইউরোপে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে আসছে উল্লেখ করে মন্ত্রী বলেন, চীন বিনিয়োগে আগ্রহী হওয়ায় তৈরি পোশাকে বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে তা সুদূর প্রসারী প্রভাব রাখবে। এর মাধ্যমে এখন থেকে চীনেও আমাদের বাণিজ্য সম্প্রসারিত হবে।” বিজিএমইএ সভাপতি সাফিউল ইসলাম বলেন, “চীন আমাদের জন্য বাণিজ্য সম্প্রসারণের সুযোগ নিয়ে এসেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/১৬১৮ ঘ.