২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত অর্থবছরে সমবায় ব্যাংকের আয় ১৮ কোটি টাকা

গত অর্থবছরে (২০১১-’১২) বাংলাদেশ সমবায় ব্যাংক প্রায় ১৮ কোটি টাকা আয় করেছে। ব্যাংকের এ আয় আগের অর্থবছরের তুলনায় দুই কোটি টাকারও বেশী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত অর্থবছরে (২০১১-’১২) বাংলাদেশ সমবায় ব্যাংক প্রায় ১৮ কোটি টাকা আয় করেছে। ব্যাংকের এ আয় আগের অর্থবছরের তুলনায় দুই কোটি টাকারও বেশী। বুধবার ব্যাংকের বার্ষিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঢাকার মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের সমবায়ীদের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান সমবায় ব্যাংক। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, বিগত চারদলীয় জোট সরকার সম্ভাবনাময় এই সমবায় খাতে দলীয়করণ, অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে এ খাতকে ধ্বংসের অপচেষ্টা চালায়। এ খাত থেকে র্দুর্নীতি ও অনিয়ম দূর করেছে বর্তমান সরকার। এখন দেশে সমবায় বান্ধব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, সরকার সমবায় ব্যাংক ও বিআরডিবি’র আওতাভুক্ত সমবায়ী কৃষকদের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছে। এজন্য দীর্ঘদিনের ৪২৫ কোটি ৫৫ লাখ টাকার বকেয়া সুদের অর্থ বরাদ্দ দেওয়া হয়। এতে সমবায়ী কৃষকদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। কৃষি, গৃহায়ন, মহিলা, যুব, সেচ ও সমবায় বাজার স্থাপনসহ বিভিন্ন খাতে ঋণ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সমবায় ব্যাংক অবদান রাখায় ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। তিনি ব্যাংকের কার্যক্রম আরও স¤প্রসারিত করার আহ্বান জানান। ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মিহির কান্তি মজুমদার, সমবায় অধিদপ্তরের নিবন্ধক হুমায়ূন খালিদ, ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন ও পরিচালক এএমএম সাহাবুদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০৫২ ঘ.