২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ অগাস্ট সব ব্যাংক খোলা থাকবে

আগামী ১৮ অগাস্ট শনিবার ছুটির দিনেও সব তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৮ অগাস্ট শনিবার ছুটির দিনেও সব তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোর প্রতি জারি করা এক সার্কুলারে একথা বলা হয়েছে। সার্কুলারে বলা হয়, ঈদ-উল-ফিতরের আগে লেনদেনের সুবিধার্থে ১৮ অগাস্ট যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকগুলো নিজ বিবেচনা অনুযায়ী সব অথবা সুনির্দিষ্ট কিছু শাখা খোলা রাখবে। এতে আরও বলা হয়, দেশের বৈদেশিক বাণিজ্য লেনদেনের সুবিধার্থে বিমান, সমুদ্র/নৌ ও স্থলবন্দর এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব শাখা সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার খোলা রাখা এবং দেশের অন্যান্য স্থানে অবস্থিত আমদানি-রপ্তানি বাণিজ্য লেনদেন সংশ্লিষ্ট অন্যান্য অথারাইজড ডিলার শাখাগুলোর মধ্যে যে সব শাখা খোলা রাখা প্রয়োজন সে সব শাখা ব্যাংকগুলো নিজ বিবেচনায় শনিবার খোলা রাখার নির্দেশনা বলবৎ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএএইচ/এইচএ/২০১৮ ঘ.