২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন হিসাবে জুলাইয়ে মূল্যস্ফীতি ৫.২১%

এবারই প্রথম ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তি ধরে মূল্যস্ফীতির হিসাব প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুরো, আগের হিসাবে যা ৮ দশমিক ০৩ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 10:38 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে খাবারের দাম কমে আসায় নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি আরো কমে এসেছে। এবারই প্রথম ২০০৫-০৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে নতুন আঙ্গিকে মূল্যস্ফীতির হিসাব প্রকাশ শুরু করেছে পরিসংখ্যান ব্যুরো। এতে দেখা যাচ্ছে, জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ২১ শতাংশ। আর আগের নিয়মে ১৯৯৫-৯৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য প্রকাশ করেছে তাতে জুলাইয়ে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ০৩ শতাংশ। এই মানদণ্ডে গত অর্থবছরের শেষ মাস জুনে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৬ শতাংশ। আর গত অর্থবছরের গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৬৪ শতাংশ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলন করে মূল্যস্ফীতির হালনাগাদ এই তথ্য প্রকাশ করেন পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল। তিনি জানান, ১৯৯৫-৯৬ অর্থবছরকে ভিত্তি ধরে যে হিসাব করা হয়েছে তাতে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৩০ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ১১ দশমিক ৫৪ শতাংশ। এছ াড়া ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তি ধরে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ২ দশমিক ২৩ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে এই হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৯৫-৯৬ অর্থবছরকে ভিত্তিবছর ধরে জাতীয় পর্যায়ে পয়েন্ট টু পয়েন্টভিত্তিতে (আগের বছরের একই সময়ের তুলনায়) জুলাই মাসের মূল্যস্ফীতির হার ৮ দশমিক ০৩ শতাংশ। তবে ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তিবছর ধরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জুলাই মাসে মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৫ দশমিক ২১ শতাংশ। এবারই প্রথম ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তিবছর ধরে মূল্যস্ফীতির তথ্য করল বিবিএস। বিবিএসের তথ্য অনুযায়ী, ৯৫-৯৬ ভিত্তিবছরে জুনে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৬ শতাংশ। ২০০৫-০৬ ভিত্তিবছরে জুনে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ। ১৯৯৫-৯৬ ভিত্তিবছরে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে জুলাই মাসে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ৬ দশমিক ৩০ শতাংশ ও ১১ দশমিক ৫৪ শতাংশ। আর ২০০৫-০৬ ভিত্তিবছরে এই দুটি উপ-খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ২ দশমিক ২৩ ও ৯ দশমিক ৯৪ শতাংশ। খাদ্য ও খাদ্যবহির্ভূত সূচকে ৯৫-৯৬ ভিত্তিবছরে জুন মাসে মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৭ দশমিক ০৮ ও ১১ দশমিক ৭২ শতাংশ। ২০০৫-০৬ ভিত্তিবছরে এ দুটি উপ-খাতে মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ২ দশমিক ৫৬ ও ১০ দশমিক ২০ শতাংশ। ৯৫-৯৬ ভিত্তিবছরে জুলাই মাসে গ্রামে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৭১ শতাংশ। খাদ্য ও খাদ্যবহির্ভূত উপ-খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ৫ দশমিক ৮৪ শতাংশ ও ১১ দশমিক ৭৬ শতাংশ। অন্যদিকে ২০০৫-০৬ ভিত্তিবছরে গ্রামে মূল্যস্ফীতির হার ৪ দশমিক ৮৪ শতাংশ। আর খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ২ দশমিক ০৭ শতাংশ ও ১০ দশমিক ১৯ শতাংশ। শহরে ৯৫-৯৬ ভিত্তিবছরে জুলাই মাসে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৮৫ শতাংশ। খাদ্য ও খাদ্যবহির্ভূতসূচকে মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৩৬ শতাংশ ও ১০ দশমিক ৯৭ শতাংশ। এর বিপরীতে ২০০৫-০৬ ভিত্তিবছরে শহরে মূল্যস্ফীতির হয়েছে ৫ দশমিক ৯২ শতাংশ। খাদ্য ও খাদ্যবহির্ভূতসূচকে এ হার ২ দশমিক ৬২ ও ৯ দশমিক ৫৯ শতাংশ। সংবাদ সম্মেলনে মোস্তফা কামাল বলেন, “মূলত চালসহ কিছু পণ্যের দাম কমার কারণেই মূল্যস্ফীতি নি¤œমুখী হয়েছে। ৬০ শতাংশের বেশি গ্রামীণ অর্থনীতি নিয়ে আমরা বাস করছি। চালের দাম একটু কমলেই মূল্যস্ফীতিতে বিশাল প্রভাব পড়ে।” সংবাদ সম্মেলনে বিবিএসের পরিচালক সত্য রঞ্জন মন্ডল ও যুগ্ম-পরিচালক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এএল/১৬২৯ ঘ.