২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ল্যাপটপ ও মোবাইল মেলা শুরু শনিবার

চট্টগ্রামে আট দিনব্যাপী ল্যাপটপ ও মোবাইল মেলা শুরু হচ্ছে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে আট দিনব্যাপী ল্যাপটপ ও মোবাইল মেলা শুরু হচ্ছে শনিবার। নগরীর জিইসি মোড় এলাকার ইউনূসকো সিটি সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মেলা চলবে আগামী ৪ অগাস্ট পর্যন্ত। নটরন ইন্টারনেট অ্যান্টিভাইরাস ম্যানুফ্যাকচারের উদ্যোগে তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইল ফোন সেট নির্মাতা ১৬টি কোম্পানি অংশ নিচ্ছে। বাংলাদেশ কম্পিউটার সমিতির চেয়ারম্যান মো. ফয়েজুল্লাহ খান ও কম্পিউটার সোর্স লিমিটেডের পরিচালক মো. মোখলেছুর রহমান বাদল শনিবার দুপুরে মেলা উদ্বোধন করার কথা রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। এজন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২০১১ ঘ.