ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে বাজারের বিভিন্ন অনিয়ম, সমস্যা ও অভিযোগ তদারকি করার জন্য একটি মনিটরিং সেল স্থাপন করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত (শুক্রবার ব্যতীত) এর কার্যক্রম চলবে বলে রোববার ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে।
এতে বলা হয়, ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি রোধে প্রত্যেক দোকানে মূল্য তালিকা টানানো, পাকা রশিদ দেওয়া, পণ্যমূল্যের তালিকা রাখা এবং দোকানদারদের পণ্য কেনার রশিদ সংরক্ষণ করা বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া ডাল, ছোলা, রসুন, পিঁয়াজ ও আদা আমদানি ও পাইকারি পর্যায়ে ১ শতাংশ এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১০ শতাংশ লাভ করার বিধান রাখা হয়েছে।
এতে কোনো অনিয়ম ঘটলে যে কোনো ক্রেতা ০১৭১১-২৪৫৯৯৬ নম্বরে ফোন করে অথবা ফ্যাক্সে ৯৫৬০৫৯০ নম্বরে লিখিতভাবে অভিযোগ জানাতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/২৩২৫ ঘ.
bdnews24