২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগে আহ্বান এফবিসিসিআইয়ের

বিদ্যুৎ, অটোমোবাইল, সড়ক ও অবকাঠামো এবং কৃষিখাতসহ বিভিন্ন খাতে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ, অটোমোবাইল, সড়ক ও অবকাঠামো এবং কৃষিখাতসহ বিভিন্ন খাতে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রোববার এফবিসিসিআই এর সম্মেলন কক্ষে ভারতীয় ব্যবসায়ীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এফবিসিআইয়ের সভাপতি একে আজাদ বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার পাঁচটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ রেখেছে। এখানে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকবে। বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে। সিআইআই সভাপতি ও প্রতিনিধি দলের প্রধান আদি গোদরেজ বলেন, বৈশ্বিক অর্থনীতির মন্দাভাবের পরও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযাগ্য। বাংলাদেশে অবকাঠামো, জ্বালানি ও বিদ্যুৎ এবং শিক্ষা খাতে বিনিয়োগের ব্যাপারে সরকারের উচ্চ মহলের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এফবিসিআইর প্রথম সহসভাপতি জসীম উদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী ও ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের সভাপতি মাতলুব আহমেদ। এ ছাড়া সিআইআই প্রতিনিধি দলের মধ্যে বক্তব্য দেন সিআইআই -এর সাবেক চেয়ারম্যান শেখর দত্ত ও মহাপরিচালক চন্দ্রজিত ব্যানার্জি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৬২৩ ঘ.