২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকগুলোকে সিএসআরের আওতা বাড়াতে বললেন গভর্নর

ব্যাংকগুলোকে সিএসআর (করপোরেট সোস্যাল রেসপনসিবিলিটি) কার্যক্রমের আওতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকগুলোকে সিএসআর (করপোরেট সোস্যাল রেসপনসিবিলিটি) কার্যক্রমের আওতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ আহ্বান জানান। ড. আতিউর বলেন, “সিএসআর কার্যক্রম এখন আন্তর্জাতিকভাবেই ব্যবসায়িক কর্মকা-ের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকগুলো সার্বিকভাবে আর্থিক অন্তর্ভুক্তি ও দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে উচ্চ প্রতক্ষ্য ব্যয় ছাড়াও অবহেলিত, সুযোগ-বঞ্চিত ও অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে সিএসআর কর্মকা-ে তাদের সংশ্লিষ্টতা বাড়িয়েছে।” বেসরকারি সাউথইষ্ট ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সাউথইষ্ট ব্যাংক ফাউন্ডেশন নগরীর রূপসী বাংলা হোটেলে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণে এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ ব্যাংক গভর্নর আশা প্রকাশ করেন যে, আগামীতে নবায়নযোগ্য জ¦ালানি, বায়োগ্যাস প্যøান্ট, সৌরশক্তি চালিত সেচপা¤প, চর ও হাওড়ের ছাত্র-ছাত্রীদের সৌরবাতি প্রদান ইত্যাদি ক্ষেত্রে সিএসআর এর আওতা বাড়াতে ব্যাংকগুলো নজর দেবে। এ প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্বের নানা প্রান্ত থেকে আমাদের এই অন্তর্ভুক্তিমূলক সামাজিক ও মানবিক ব্যাংকিংয়ের স্বীকৃতিও আসতে শুরু করেছে। সম্প্রতি বিশ্বব্যাংকের গ্লোবাল ফিনডেক্স সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ায় ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। শ্রীলংকা প্রথম।” বাংলাদেশ ব্যাংকের নতুন ধারার ব্যাংকিং কার্যক্রম শুরুর কথা উল্লেখ করে গভর্নর জানান, সরকার দারিদ্র্য নিরসনে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়াতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অসচ্ছল মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাদি খাতে অর্থ বরাদ্দ এবং আওতা ব্যাপকভাবে বাড়িয়েছে। এই অর্থ যাতে স্বচ্ছতার সঙ্গে ভাতাভোগীদের কাছে পৌঁছায় সেজন্য তাদের প্রত্যেককে মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খুলে দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। “আমরা যদি হতদরিদ্রদের মাঝে ঋণ প্রদান করতে পারি তাহলে অভাবনীয় সাফল্য আসবে। আমরা বর্তমান সরকারের দারিদ্র্য বিমোচন এবং কর্মসৃজনে সহায়ক কর্মসূচিগুলোতে সহায়তার পাশাপাশি একটি মানবিক ব্যাংক ব্যবস্থা গড়ে তুলতে চাই।” এ লক্ষ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরতে গিয়ে আতিউর জানান, সাম্প্রতিক সময়ে অবহেলিত উৎপাদনমুখী খাত বিশেষ করে কৃষক, খুদে উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, শ্রমিক শ্রেণীসহ আর্থিক সেবাবঞ্চিত জনগোষ্ঠীকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের অপ্রতুল নজর পাওয়া খাতগুলোতে ঋণ প্রবাহ বাড়ানো হয়েছে। ব্যাংকগুলোর সিএসআর কার্যক্রমকে ব্যাংকিংয়ের মূলধারায় অন্তর্ভুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকগুলোও আমাদের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষা, স¦াস্থ্য, পুষ্টি, খেলাধুলা, দুর্যোগ ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ¦ালানি, অবহেলিত ও অনগ্রসর এলাকার জনগণ, নারী উন্নয়ন, মুক্তিযুদ্ধের বীর শহীদদের পরিবারের কল্যাণ ইত্যাদি খাতে সিএসআর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে গভর্নর আরো জানান, সিএসআর কার্যক্রমের আওতায় ব্যাংকগুলো ২০০৯ সালে ব্যয় করেছে ৫৫ কোটি টাকা। আর ২০১০ সালে ব্যয় করে ২৩৩ কোটি টাকা, যার মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘর ও শহীদ সেনা সদস্যদের পরিবারের পুনর্বাসনসহ কয়েকটি খাতে বড় অঙ্কের ব্যয়ও রয়েছে। ২০১১ সালে ব্যাংকগুলো সিএসআর খাতে ২১৮ কোটি টাকা ব্যয় করেছে উল্লেখ করে আতিউর বলেন, বাংলাদেশ ব্যাংকের ডাকে সাড়া দিয়ে ব্যাংকগুলোর সিএসআর খাতে এই ব্যয় প্রশংসনীয়। ভবিষ্যতে এ কার্যক্রমকে আরো বেগবান করতে ব্যাংকগুলোকে আহ্বানও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এইচএ/১৭৫২