২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বস্ত্র ও পোশাক শিল্পের ৩ প্রদর্শনী শুরু

বস্ত্র ও পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় উপাদান ও যন্ত্রপাতিসহ নানা সামগ্রী নিয়ে রাজধানীতে তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 01:00 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বস্ত্র ও পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় উপাদান ও যন্ত্রপাতিসহ নানা সামগ্রী নিয়ে রাজধানীতে তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘১৩তম টেক্সটেক বাংলাদেশ’, ‘১২তম ডাইকেম বাংলাদেশ’ এবং ‘৬ষ্ঠ ঢাকা ইয়ার্ন এবং ফেব্রিক শো’ শীর্ষক তিনটি প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। চার দিনব্যাপী প্রদর্শনীগুলো চলবে শুক্রবার পর্যন্ত। আয়োজকরা জানান, এসব প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক এবং টেক্সটাইল শিল্প কারখানাগুলো প্রয়োজনীয় ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের তৈরি পোশাক শিল্পে সা¤প্রতিক অস্থীতিশীলতা সম্বন্ধে তিনি বলেন, “যে কোনো ক্রমবর্ধমান শিল্প এ ধরনের সমস্যায় পড়তে পারে। সরকার এ বিষয়ে সজাগ রয়েছে এবং অস্থীতিশীলতা রোধে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করতে প্রস্তুত।” প্রদর্শনীগুলোর আয়োজক সেমস গ্লোবালের বাংলাদেশ শাখা প্রধান মেহরুন এন ইসলাম বলেন, “১৯৯৯ সাল থেকে প্রদর্শনীগুলো বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং শ্রীলংকায় পর্যায়ক্রমে আয়োজন করা হচ্ছে।” এ বছরের প্রদর্শনীতে ২২ টি দেশের প্রায় সাড়ে চারশ’ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দশনার্থীরা নিবন্ধনের মাধ্যমে প্রদর্শনী দেখতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সহ-সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ এর ২য় সহ-সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৮৫১ ঘ.