২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেড এয়ারওয়েজের চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট চালু

চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট চালু করেছে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 01:58 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট চালু করেছে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ। সোমবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন সিটি কর্পোরেশন’র (সিসিসি) মেয়র এম মন্জুর আলম। এসময় ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালক (সেলস্ অ্যান্ড মার্কেটিং) সৈয়দ খাজা জুনায়েদ বলেন, এই এয়ারলাইন্স যাত্রীদের সর্বোচ্চ সেবা, প্রতিযোগিতামূলক ভাড়াসহ সব ধরনের সুবিধা দিতে প্রস্তুত। ইউনাইটেড এয়ারওয়েজ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহে তিনদিন এ ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে চলাচল করবে। চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটের এই ফ্লাইটে ওয়ানওয়ে টিকেটের সর্বনিম্ন বিশেষ মূল্য সাত হাজার ৩৪৫ টাকা এবং টুওয়ে ১৪ হাজার ৪৩০ টাকা (ট্যাক্স ও সারচার্জসহ)। সপ্তাহের প্রতি শুক্র, সোম ও বুধবার দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম থেকে কলকাতার উদ্দেশে এ ফ্লাইট ছেড়ে যাবে। ইউনাইটেড এয়ারওয়েজ কর্মকর্তা কামরুল জানান, ৩৭ জন যাত্রী নিয়ে উদ্বোধনী ফ্লাইটটি চট্টগ্রাম থেকে কলকাতার উদ্দেশে এবং কলকাতা থেকে ৩০ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছে। ইউনাইটেড এয়ারওয়েজ বর্তমানে আন্তর্জাতিক রুটে ঢাকা থেকে জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালালামপুর, কাঠমান্ডু, কলকাতা এবং চট্টগ্রাম-মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট পরিচালনা করছে এ এয়ারওয়েজ। ঢাকা-সিলেট রুটে ফ্লাইট চালুর মধ্য দিয়ে ২০০৭ সালের ১০ জুলাই ইউনাইটেড এয়ারওয়েজ এর যাত্রা শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এইচএ/১৯৫৪ ঘ.