২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকে নিয়োগ পেলেন অর্থসচিব তারেক

বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অর্থসচিব ড. মোহাম্মদ তারেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 08:55 AM

Updated : 25 Apr 2022, 09:23 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অর্থসচিব ড. মোহাম্মদ তারেক।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রসাশন মন্ত্রণালয়ের সচিবকে অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

এতে বলা হয়, তিন বছরের জন্য তারেককে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৪ অগাস্ট থেকে তার নিয়োগ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে ড. তারেককে নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়ে ওয়াশিংটনে সংস্থাটির সদর দপ্তরে চিঠি দেওয়া হয়েছিল। সদর দপ্তর সেটির চূড়ান্ত অনুমোদন করে চিঠি পাঠিয়েছে।