২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বহদ্দারহাটে ২০০ কেজি পলিথিন জব্দ

চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার একটি মার্কেটের তিনটি দোকান থেকে ২০০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 01:03 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

চট্টগ্রাম, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার একটি মার্কেটের তিনটি দোকান থেকে ২০০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মাইন উদ্দিন ও র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে এ সব পলিথিন জব্দ করে। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনটি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ বিক্রি, প্রদর্শন, মজুতকরণ ও বাজারজাত করায় ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়। এর মধ্যে মেসার্স শাহাজাদী ষ্টোর থেকে ১০০ কেজি, মেসার্স আল আইমেন ষ্টোর থেকে ৪০ কেজি ও মেসার্স খাজা ষ্টোর থেকে ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়। আগামী ২৯ মে এ সব প্রতিষ্ঠানের মালিকদের পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে শুনানিতে হাজির হয়ে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের সময় অধিদপ্তরের পরিদর্শক আবদুর রাজ্জাক ও নমুনা সংগ্রহকারী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/১৮৫৬ ঘ.