ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হওয়া ইউনিপেটুইউর দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
রোববার দুপুরে মহানগর হাকিম ফারহানা ফেরদৌস এ আদেশ দেন।
গ্রেপ্তারকৃত দুই কর্মকর্তা হলেন- ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির ইমন এবং মহা ব্যবস্থাপক (জিএম) মো. জামশেদুর রহমান।
আদালতের সাধারণ নিবন্ধক কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে তাদের আদালতে তোলা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের জন্য হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।”
রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ইমন এবং লালবাগ এলাকা থেকে জামশেদুরকে রোববার গ্রেপ্তার করা হয়।
২০১০ সালের শেষ দিকে ইউনিপেটুইউর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠলে ওই প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা রাস্তায় নামে। এরপর প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দিয়ে এমএলএম ব্যবসাকে একটি নীতিমালার মধ্যে আনার উদ্যোগ নেয় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিবি/এএল/১৮৩৩ ঘ.
bdnews24