২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পোল্ট্রির জন্য বাজেটে প্রণোদনা থাকতে পারে’

আগামী জাতীয় বাজেটে পোল্ট্রি খাতের জন্য একটি প্রণোদনা প্যাকেজ আসতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 04:50 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জাতীয় বাজেটে পোল্ট্রি খাতের জন্য একটি প্রণোদনা প্যাকেজ আসতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার চ্যানেল আই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে চ্যানেলটির ‘হৃদয়ে মাটি ও মানুষ’ আয়োজিত ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ শীর্ষক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এই ঘোষণা দেন। এছাড়া মন্ত্রী ডিজেল ভর্তুকি সরাসরি কৃষকের হাতে পৌঁছানোর জন্য কার্ড চালু করার কথাও উল্লে¬খ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের সঞ্চালনায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় চার হাজার কৃষকের উপস্থিতিতে এ প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ এর আগে কুমিল¬া, যশোর ও কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচপি/আরআরডি/২২৫৩ ঘ.