২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেট চাকরির খবর নিয়ে ‘ক্যারিয়ার সামিট’

কর্পোরেট চাকরির খবরাখবর আর বাংলাদেশে এর চলতি প্রবণতা, সম্ভাবনা-সমস্যা ইত্যাদি বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘ক্যারিয়ার সামিট ২০১২’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 04:14 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্পোরেট চাকরির খবরাখবর আর বাংলাদেশে এর চলতি প্রবণতা, সম্ভাবনা-সমস্যা ইত্যাদি বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘ক্যারিয়ার সামিট ২০১২’। শনিবার রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে মিলাঞ্জ কমিউনিকেশনের আয়োজনে এই সম্মেলনে বিভিন্ন আঞ্চলিক ও বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা আগ্রহীদের সঙ্গে মত বিনিময়সহ নানা আলোচনায় অংশ নেন। সম্মেলনের প্রথম পর্বে চারটি সেশনে একটি কর্মশালা ও প্রশিক্ষণে অংশ নেন প্রায় দেড়শ জন। সেশনগুলো পরিচালনা করেন ফিউচার লিডারসের প্রতিষ্ঠাতা কাজী এম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট ক্যারিয়ার কনসালট্যান্ট জি সামদানি ডন, নিয়াজবিজডটকমের এডুকেশন অ্যানালিস্ট নিয়াজ উদ্দিন সোহেল এবং ওয়ার্ল্ড অ্যাসেমব্লি অব ইয়ুথের মোহাম্মদ ফজলুল হক। সবশেষে নর্থ সাউথ ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান আরিফ শাহরিয়ার, দোহাটেক নিউমিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অব ব্রান্ড অ্যান্ড মার্কেটিং জিয়াউল করিম ও হামিদ গ্র“পের মহাব্যবস্থাপক মো. রুহুল আমিন একটি প্যানেল আলোচনায় অংশ নেন। আলোচনাটি সঞ্চালনা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক মুহাম্মদ চৌধুরী। আলোচ্যসূচিতে ছিল ‘বাংলাদেশ এবং বহির্বিশ্বে বিভিন্ন চাকরির জন্য অনুশীলন প্রক্রিয়া’, ‘বাংলাদেশ: আইডিয়াস টু হ্যাভ অ্যান একসিলেন্ট ক্যারিয়ার’, ‘সিজিপিএ ভার্সেস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ’ ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২২১০ ঘ.