২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবি ব্যাংকের ৩০ বছর পূর্তি

শিল্প ও বাণিজ্যে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে জাতীয় অগ্রগতিতে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বেসরকারি এবি ব্যাংক কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্প ও বাণিজ্যে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে জাতীয় অগ্রগতিতে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বেসরকারি এবি ব্যাংক কর্তৃপক্ষ। বুধবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে ব্যাংকের ৩০ বছর পুর্তির এক সংবাদ সম্মেলনে এবি ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এ আশাবাদ ব্যক্ত করে বলেন, “গ্রাহকবান্ধব যে সব উদ্যোগ আমরা নিয়েছি তা প্রতিযোগিতামূলক বাজারে আমাদের স্বতন্ত্র অবস্থান সৃষ্টি করেছে। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও ব্যবসা স¤প্রসারনের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতকে এক ধাপ এগিয়ে নিয়েছে এবি ব্যাংক।” তিনি জানান, গত পাঁচ বছরে এবি ব্যাংকের বার্ষিক গড় সম্পদ বৃদ্ধির হার ছিল ২৯ শতাংশ, গড়ে শেয়ার হোল্ডারদের ইক্যুইটি বেড়েছে ৪৭ শতাংশ এবং মূলধনের ওপরে গড়ে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৪৭ শতাংশ। সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমান জানান, ৩০ বছর পূর্তি উপলক্ষে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের উচ্চশিক্ষার্থে ৫০ লক্ষ টাকার একটি শিক্ষা ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এছাড়া চট্টগাম কলেজিয়েট স্কুল ও কলেজে চালু করা হয়েছে মোর্শেদ খান শিক্ষা বৃত্তি।” এছাড়াও ব্যাংকের পক্ষ থেকে অন্ধত্ব নিবারণ, অটিস্টিক শিশুদের মেধা বিকাশ, চরাঞ্চলের মানুষের উন্নত স্বাস্থ্যসেবাসহ নানা কর্মসূচি পালিত হয়ে আসছে বলে জানান তিনি। ১৯৮১ সালের ডিসেম্বর মাসে আরব বাংলাদেশ ব্যাংক হিসেবে নিবন্ধিত হয় এ ব্যাংকটি। বর্তমানে দেশে ৮৫ টি স্থানীয় শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে ব্যাংকটি। ১৯৯৬ সালে দেশের বাইরে প্রথম শাখা ভারতের মুম্বাইয়ে খোলে এবি ব্যাংক। বর্তমানে কলকাতা ও মিয়ানমারেও ব্যাংকটির শাখা রয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম এ চৌধুরী, বদরুল হক খান, আহসান আফজাল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৫১০ ঘ.