২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের ভিসা সহজ করার আশ্বাস সিঙ্গাপুরের

চট্টগ্রামের ‘প্রকৃত’ ব্যবসায়ীদের সহজ প্রক্রিয়ায় ‘মাল্টিপল এন্ট্রি’ ভিসা দেওয়ার আশ্বাস দিয়েছে সিঙ্গাপুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 02:55 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

চট্টগ্রাম, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ‘প্রকৃত’ ব্যবসায়ীদের সহজ প্রক্রিয়ায় ‘মাল্টিপল এন্ট্রি’ ভিসা দেওয়ার আশ্বাস দিয়েছে সিঙ্গাপুর। সোমবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নেতাদের সঙ্গে চেম্বার কার্যালয়ে সাক্ষাতের সময় বাংলাদেশে সিঙ্গাপুরের কনসাল ড্যারিল লউ কাই মুন এ আশ্বাস দেন। চেম্বারের সচিব ওমর গণি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্যারিল আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে দু’দেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সুযোগ-সুবিধাগুলো কাজে লাগাতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। চট্টগ্রামকে সিঙ্গাপুরের সঙ্গে তুলনা করে উভয় দেশের ব্যবসা সংশ্লিষ্টরা লাভবান হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। সাক্ষাতে চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম বাংলাদেশের তৈরি পণ্য সিঙ্গাপুরে রপ্তানির ক্ষেত্রে কনসালের সহযোগিতা চান। এ সময় অন্যদের মধ্যে চেম্বারের জেষ্ঠ্য সহ-সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এইচএএইচ/পিডি/২০৫৬ ঘ.