২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুঁকি কমাতে কেন্দ্রীয় ব্যাংকের ‘কৌশল’ পরিবর্তন

এর অংশ হিসেবে মাঠ পর্যায়ের বাস্তবতা জেনে তার আলোকে একটি নীতিমালা করারও উদ্যোগ নেওয়া হয়েছে। জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 04:26 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝুঁকি কমানোর ওপর জোর দিয়ে ব্যাংক খাতের নজরদারিতে ‘কৌশলগত’ পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসেবে মাঠ পর্যায়ের বাস্তবতা জেনে তার আলোকে একটি নীতিমালা করারও উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক খাত নিয়ে বাংলাদেশ ব্যাংকের সা¤প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। এই প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক দাবি করেছে, বর্তমানে ব্যাংক খাতের তারল্য পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এর ব্যাখ্যায় কেন্দ্রীয় ব্যাংক বলছে, আন্তঃব্যাংক মুদ্রা বাজারে কলমানি সুদের হার ১২ শতাংশের নিচে। বিদেশি মুদ্রার বাজারও স্থিতিশীল। মাসখানেক আগে টাকার বিপরীতে ডলারের দর ৮৫ টাকা পর্যন্ত উঠে গেলেও এখন তা ৮১ টাকা ৫০ পয়সায় স্থির হয়েছে। এ খাতের নজরদারিতে কেন্দ্রীয় ব্যাংক ‘কৌশলগত’ পরিবর্তন আনতে শুরু করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, “ঝুঁকিকে মুখ্য বিবেচনায় নিয়ে নতুন নতুন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ব্যাংকিং খাতের সার্বিক অবস্থা নিয়মিত তদারকি করছে বাংলাদেশ ব্যাংক। ডেস্কে ‘অফসাইট’ এবং মাঠে ‘অনসাইট’ উভয় পরিদর্শনের ক্ষেত্রে নজরদারিকে আরো উন্নত করার জন্যে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।” কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, এই কৌশলের অংশ হিসাবে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে বাস্তবতা জানার জন্য। এর আলোকে ‘ব্যাংকিং সুপারভিশন’ নীতিমালা প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জাতীয়ভাবে এবং আঞ্চলিক পর্যায়ে টাউন হল সভা করা হচ্ছে। “এ সভার মূল লক্ষ্য হচ্ছে ব্যাংকিং সুপারভিশনের বিষয়গুলোকে আরো সমন্বিত করা এবং সুপারভিশনের একটি নতুন কাঠামো তৈরি করা”, বলা হয়েছে প্রতিবেদনে। ব্যাংকের ঋণ ও অন্যান্য ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত ঝুঁকি, ব্যাংকগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন এবং ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রক্রিয়া কীভাবে এসব ঝুঁকি মোকাবিলা করছে- তা তদারকি করা হবে এই কাঠামোর আওতায়। কর্মকর্তারা জানান, গত বছর জাতীয়ভাবে ঢাকায় টাউন হল সভা আয়োজনের পর স¤প্রতি চট্টগ্রামে একটি আঞ্চলিক টাউন হল সভা হয়। সেখানে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের কিছু প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্য অফিসগুলোতেও এ ধরনের সভা করা হবে। প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, “আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষার জন্যে কেন্দ্রীয় ব্যাংক সক্ষমতা বৃদ্ধি ও কঠোর নজরদারি বজায় রেখেছে। ব্যাংক সুপারভিশনের কার্যকারিতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ঋণ ঝুঁকি, তারল্য ঝুঁকি, বাজার ঝুঁকি, পরিচালন ঝুঁকি ইত্যাদি সব ধরনের ঝুঁকি চিহ্নিত করা এবং তা বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকির গভীরতা নির্ণয় ও ঝুঁকি প্রশমনের জন্যে কার্যকর পন্থা উদ্ভাবন এবং ঝুঁকিভিত্তিক সুপারভিশনকে কার্যকরভাবে পরিচালনা করা হচ্ছে।” পর্যাপ্ত মূলধন থাকাকে ব্যাংকগুলোর ‘আর্থিক সুস্থতা ও স্থিতিশীলতার’ অন্যতম পরিমাপক উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এ বিষয়টি নিশ্চিত করতে ব্যাসেল-২ নীতিমালার পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং শিগগিরই ব্যাসেল-৩ বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাসেল-২ নীতিমালা বাস্তবায়নের চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, ব্যাংকগুলোতে ঝুঁকিভিত্তিক স¤পদের অন্তত ১০ শতাংশ হারে মূলধন সংরক্ষণের বাধ্যবাধকতা থাকলেও ব্যাংকগুলো সংরক্ষণ করেছে এর চেয়ে বেশি, ১১ দশমিক ৩৫ শতাংশ। আর ব্যাংক খাতে খেলাপী ঋণের হার বর্তমানে ৬ দশমিক ১২ শতাংশ, যা এ যাবৎকালের সর্বনিু। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক বছরে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ২০ শতাংশ। ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১০১৫ ঘ.