২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই পর্ষদ থেকে সালমানের বিদায়

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের পদ থেকে বিদায় নিয়েছেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 04:16 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের পদ থেকে বিদায় নিয়েছেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। মঙ্গলবার ডিএসইর পর্ষদ সভায় আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানানো হয় । সালমান এফ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ আমি পরিচালক হিসেবে শেষ মিটিং করেছি, আমার জায়গা টেক-ওভার করবেন তপন চৌধুরী।” বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) প্রতিনিধি হিসেবে ডিএসইর পরিচালনা পর্ষদে ছিলেন সালমান। স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী কিছুদিন আগে বিএপিএলসির নতুন সভাপতি নির্বাচত হন। ফলে তিনি ডিএসএইয়ের মনোনীত পরিচালক হিসেবে সালমানের স্থলাভিষিক্ত হলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/২২১৩ ঘ.