আখাউড়া স্থলবন্দর, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ৪১তম বার্ষিকীতে শুভেচ্ছা হিসাবে ভারতীয় ব্যবসায়ীদের ফুল-মিষ্টি দিয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা।
সীমান্তে জিরো পয়েন্টে সোমবার ভারতীয়দের এ শুভেচ্ছা জানার বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর রপ্তানি ও আমদানিকারক অ্যাসোসিয়েশনের সদস্যরা।
সমিতির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারত আমাদের সাহায্য করেছিল। তখনকার সাত কোটি এবং বাংলাদেশের বর্তমান অধিবাসীরা এ বিষয়ে সচেতন।”
তারা ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফকেও ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান।
আগরতলা রপ্তানি ও আমদানিকারক অ্যাসোসিয়েশনও মনে করে এ ধরনের শুভেচ্ছা বিনিময় দুদেশের বাণিজ্যিক সম্পর্কেই শুধু প্রভাব ফেলে না; বরং তা সাধারণ মানষের মধ্যেও যোগাযোগ গড়তে সাহায্য করে।
আগরতলার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিশ বিশ্বাস বলেন, “১৯৭১ সালেল ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে রূপ নেয়। আমরা যৌথভাবে এ দিনটি উদযাপন করছি।”
১৯৭১ সালের ২৫ মার্চের প্রথম প্রহরে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ অভিযান নামে গণহত্যা শুরু করে পাকিস্তানি বাহিনী। বাঙালিরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে ওই বছরের ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ।
বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকে প্রতি বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৫৩ ঘ.
bdnews24