চট্টগ্রাম, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) নবগঠিত চট্টগ্রাম শাখার (চ্যাপ্টার) চেয়ারপার্সন মনোনীত হয়েছেন ওয়েস্টার্ন মেরিন গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন।
কমিটির দুই ভাইস চেয়ারপার্সন হলেন- এ ফারুক চৌধুরী ও এ কাইয়ুম চৌধুরী, ট্রেজারার নির্বাচিত হয়েছেন এম মহিউদ্দীন চৌধুরী।
চট্টগ্রামের ব্যবসায়ীদের নিয়ে আইবিএফবি’র চট্টগ্রাম চ্যাপ্টার গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে নগরীতে এক সংবাদ সম্মেলন করে আইবিএফবি’র চট্টগ্রাম চ্যাপ্টার গঠনের ঘোষণা দেওয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, জাতীয় পার্টিনেতা চট্টগ্রামের সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম চ্যাপ্টারের নতুন কমিটির ঘোষণা দেন।
একটি বিশেষ ‘স্ট্র্যাটেজি প্ল্যাান’ এর ওপর ভিত্তি করে ট্রেড বডি হিসাবে ২০০৬ সালে সরকারি স্বীকৃতি পায় আইবিএফবি।
মূলত অর্থনীতি চাঙা করার বিভিন্ন গবেষণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশি ও বিদেশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে সামগ্রিক উন্নয়নই এই সংগঠনের মূল লক্ষ্য বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
চট্টগ্রাম চ্যাপ্টারের আট পরিচালক হলেন- ওয়াহিদ মালেক, আনিসুজ্জামান চৌধুরী, মঈনউদ্দীন আহমেদ মিঠু, প্রকৌশলী গোলাম সরওয়ার, আবদুল মান্নান মজুমদার, সাইফ উল্লাহ মনসুর, আনোয়ারুল ইসলাম ও সৈয়দ আহসানুল হক শামীম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮০৪ ঘ.
bdnews24