২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি ‘সিঙ্গেল ডিজিটে’ নামানোর আশাবাদ গর্ভনরের

মুদ্রানীতির বাস্তবায়ন অব্যাহত রাখতে পারলে এ অর্থ বছরেই মূল্যস্ফীতি স্বস্তিদায়ক ‘সিঙ্গেল ডিজিটে’ নেমে আসবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 09:15 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

চট্টগ্রাম, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রানীতির বাস্তবায়ন অব্যাহত রাখতে পারলে এ অর্থ বছরেই মূল্যস্ফীতি স্বস্তিদায়ক ‘সিঙ্গেল ডিজিটে’ নেমে আসবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান। রোববার সকালে চট্টগ্রামের আগ্রবাদ হোটেলে ব্যাংকিং সুপারভিশন কার্যক্রমের ওপর আঞ্চলিক পর্যায়ের সভায় প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, “মুদ্রানীতির কৌশলি বাস্তবায়নের ক্ষেত্রে খুব শিগগিরই মূল্যস্ফীতিও উল্লেখযোগ্য হারে কমার ধারায় ফিরে আসবে বলে আশা করছি।” বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গত ৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে জানায়, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৯১ শতাংশ। গত বছরের ফেব্র“য়ারি মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭ শতাংশ। মার্চ মাসে তা বেড়ে দাঁড়ায় ১০ দশমিক ৪ শতাংশে। এর পর থেকেই মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে রয়েছে। বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখা ও ডিপার্টমেন্ট অব ‘অফ-সাইট’ সুপারভিশন আয়োজিত এ সভায় গভর্নর বলেন, “প্রধানত আমদানি চাপ হ্রাসের কারণে আমাদের বৈদেশিক মুদ্রা বাজার এখন স্থিতিশীল। অপরদিকে রপ্তানি প্রবৃদ্ধিও উৎসাহব্যঞ্জক।” রেমিট্যান্স প্রবাহ ১২ শতাংশেরও বেশি উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আশা করছেন, চলতি অর্থবছর শেষে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশে আসবে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) প্রবাসী বাংলাদেশিরা ৮৪২ কোটি ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠান, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ১৫ শতাংশ বেশি। ড. আতিউর বলেন, “বৈশ্বিক প্রেক্ষাপটে সা¤প্রতিক বিপর্যয়গুলো এখনো পর্যন্ত বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে বিপন্ন করেনি। তাই বলে বিশ্বে চলমান সংস্কার ও পরিবর্তনগুলো আমলে নেব না তা নয়।” সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু হেনা মো. রাজী হাসান, ব্যাংকিং সুপারভিশন উপদেষ্টা গিলেন টাস্কি, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের মহা ব্যবস্থাপক মাসুম কামাল ভূইয়া উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৫০৬ ঘ.