২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন কারখানায় এফবিসিসিআই সভাপতি

ব্যবসায়ী শিল্পোদ্যোক্তাদের শীর্ষ সংগঠন-এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ ওয়ালটন কারখানা পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 03:34 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী শিল্পোদ্যোক্তাদের শীর্ষ সংগঠন-এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ ওয়ালটন কারখানা পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, “উচ্চপ্রযুক্তির পণ্য তৈরিতে ওয়ালটন দেশে বৈপ্ল¬বিক পরিবর্তন ঘটাচ্ছে। আগামী বাজেটে ওয়ালটনের মতো উৎপাদনকারীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়ার সুপারিশ করা হবে।” শুক্রবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনে এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এ কে আজাদ। সকাল ১১টায় কারখানায় পৌঁছালে তাদের স্বাগত জানান ওয়ালটনের ঊর্ধতন কর্মকর্তারা। প্রতিনিধি দলের সদস্যরা ওয়ালটনের ফ্রিজ, মটর সাইকেল, এয়ারকন্ডিশনার তৈরির বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, এসেন গ্র“পের চেয়ারম্যান মিজানুর রহমান, ইলেকট্রা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক সানাউল্লাহ শহীদ, আর বি গ্রুপের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভি, ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আলম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম, ব্র্যান্ড এম্বাসেডর ইলিয়াস কাঞ্চন, এফবিসিসিআই উপসচিব এস এম মিজানুর রহমান প্রমুখ। এফবিসিসিআই সভাপতি উপস্থিত সাংবাদিকদের বলেন, “এখানে এসে আমাদের ধারণা পাল্টে গেছে। ওয়ালটন কতটা এগিয়ে গেছে, এখানে না আসলে তা বোঝা যাবে না। ওয়ালটন পণ্যের মান আন্তর্জাতিক।” একে আজাদ বলেন, ওয়ালটন দেশের চাহিদা মিটিয়েও তাদের উৎপাদিত পন্য আরো ব্যাপকভাবে বিদেশে রপ্তানি করতে পারে। এর ফলে একদিকে যেমন আমদানি খরচ কমবে, অন্িেযদক প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে। সেইসঙ্গে সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থানের। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম বলেন, ওয়ালটনের নতুন একটি রেফ্রিজেরেটর কারখানায় শিগগিরই উৎপাদন শুরু হবে। এছাড়া এলসিডি ও এলইডি টিভি, প্রতিদিন ৫০ হাজার মোবাইল সেট তৈরির কারখানাও স্থাপন করা হচ্ছে। “এছাড়া আমাদের আরেকটি ড্রিম প্রজেক্ট হল কার ফ্যাক্টরি, যার ঘোষণা আসতে পারে এবছরই। ঘোষণার ২/৩ বছরের মধ্যেই তা গ্রাহকের হাতে পৌছবে,” বলেন তিনি। ওয়ালটনের জ্যেষ্ঠ উপপরিচালক উদয় হাকিম জানান, দেশের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় ইলেকট্রনিক পণ্য তৈরির এই কারখানায় কাজ করছেন ১২ হাজার লোক। প্রায় ৫ হাজার আউটলেটের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে পণ্য বাজারজাত করছে। ওয়ালটন বছরে ১৪ লাখ রেফ্রিজেরেটর, ৩ লাখ মটর সাইকেল ও এয়ারকন্ডিশনার এবং ১০ লাখ টিভি সেট তৈরি করছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২১৩৩ ঘ.