২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ মাসেই ডিএসইতে অনলাইন লেনদেন চালু

দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫ মার্চ থেকে চালু হতে যাচ্ছ অনলাইন লেনদেন ব্যবস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 05:21 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫ মার্চ থেকে চালু হতে যাচ্ছ অনলাইন লেনদেন ব্যবস্থা। মঙ্গলবার ডিএসই’র বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয় বলে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ডিএসই সভাপতি শাকিল রিজভি । তিনি জানান, এ ব্যবস্থা চালু হলে বিনিয়োগকারীরা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো যায়গা থেকে কেনা/বেচার আদেশ দিতে পারবেন। তবে এর ফলে বিনিয়োগকারীদের ব্রোকারেজ হাউজে যাওয়ার প্রয়োজন একেবারে ফুরিয়ে যাবে না। ডিএসই সভাপতি বলেন, “সত্যিকার অর্থে অনলাইন লেনদেনের সুফল পেতে হলে আমাদের দেশের ব্যাংকগুলোকে অনলাইন হতে হবে।” চালু হতে যাওয়া অনলাইন লেনদেন ব্যবস্থায় শেয়ার বেচা-কেনার টাকা তুলতে অথবা জমা দিতে হলে ব্রোকারেজ হাউজে যেতে হবে। ব্যাংকগুলো অনলাইন হলে টাকা তোলা অথবা জমা দেওয়ার বিষয়টি ব্রোকারেজ হাউজগুলো সরাসরি বিনিয়োগকারীর ব্যাংক হিসাবে সমন্বয় করতে পারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/পিডি/২৩২০ ঘ.