২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ মার্চে বঙ্গবন্ধুর ছবিসহ নতুন নোট

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ১০, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে আসছে বুধবার। এর মধ্য দিয়ে সব ধরনের নোটে বঙ্গবন্ধুর ছবি সংযোজিত হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 03:45 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ১০, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে আসছে বুধবার। এর মধ্য দিয়ে সব ধরনের নোটে বঙ্গবন্ধুর ছবি সংযোজিত হলো। গভর্নর আতিউর রহমান সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে এই তিন ধরনের নোট আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করবেন। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের কাউন্টার থেকে নতুন ডিজাইনের এই নোটগুলো ইস্যু করা হলেও পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস ও সব বাণিজ্যিক ব্যাংকেও এসব নোট পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এএফএম আসাদুজ্জামান বলেন, “ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নোটগুলো বাজারে ছাড়া হচ্ছে। এই দিনটি আমাদের জাতীর ইতিহাসের এক অনন্য দিন। এমন দিনে তার ছবি সম্বলিত তিন ধরনের নোট বাজারে ছাড়তে পেরে কেন্দ্রীয় ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ধন্য।” এর আগে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ২, ৫, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট বাজারে ছাড়া হয়। নতুন ১০, ২০ ও ৫০ টাকার নোট ছাড়ার মধ্য দিয়ে সব ধরনের নোটেই এখন বঙ্গবন্ধুর ছবি সংযোজিত হল। বঙ্গবন্ধুর ছবি সম্বলিত এক টাকা ও দুই টাকা মূল্যমানের ধাতব মুদ্রাও বাজারে ছাড়া হয়েছে। কিছুদিনের মধ্যেই বঙ্গবন্ধুর ছবি সম্বলিত পাঁচ টাকা মূল্যমানের ধাতব মুদ্রাও বাজারে ছাড়া হবে বলে জানান আসাদুজ্জামান। প্রথম দফায় এক কোটি ৭৫ লাখ পিস ১০ টাকার নোট বাজারে ছাড়া হবে। ২০ টাকার নোট ছাড়া হবে এক কোটি ৫৫ লাখ পিস। আর ৫০ টাকার নোট ছাড়া হবে দুই কোটি ২৫ হাজার পিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২১৩৮ ঘ. তিনটি নোটের বৈশিষ্ট্য