২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানিবাজার সম্প্রসারণে গুরুত্ব আঙ্কটাড মহাসচিবের

বাংলাদেশের রপ্তানি পণ্যের ধরন বৃদ্ধি এবং নতুন বাজার খুঁজে বের করা প্রয়োজন বলে মনে করেন আঙ্কটাড মহাসচিব সুপাচাই পানিচাপকাদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 04:54 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের রপ্তানি পণ্যের ধরন বৃদ্ধি এবং নতুন বাজার খুঁজে বের করা প্রয়োজন বলে মনে করেন আঙ্কটাড মহাসচিব সুপাচাই পানিচাপকাদি। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বুধবার তার কার্যালয়ে সাক্ষাতের সময় এ কথা বলেন মহাসচিব। বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রশংসা করে তিনি বলেন, অন্যান্য দেশ বাংলাদেশের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারে। স্বল্পোন্নত দেশগুলোর ক্ষেত্রে বাজার সুবিধা, উৎপাদন ক্ষমতা, অবকাঠামো, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রযুক্তি বিনিময়ে সুপাচাইয়ের প্রতি অনুরোধ জানান দীপু মনি। রাজধানীতে তিন দিনব্যাপী বিশ্ব বাজারজাতকরণ সম্মেলনের উদ্বোধনে বৃহস্পতিবার উপস্থিত থাকবেন সুপাচাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২২৪৫ ঘ.