২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন কারখানা পরিদর্শনে জাপানি প্রতিনিধিদল

জাপানি একটি প্রতিনিধিদল মঙ্গলবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনে যাবেন। প্রতিনিধি দলে থাকছেন জাপানের শীর্ষ ব্যবসায়ী, শিল্পপতি, প্রকৌশলী ও সরকারি প্রতিনিধি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানি একটি প্রতিনিধিদল মঙ্গলবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনে যাবেন। প্রতিনিধি দলে থাকছেন জাপানের শীর্ষ ব্যবসায়ী, শিল্পপতি, প্রকৌশলী ও সরকারি প্রতিনিধি। ওয়ালটন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৪৩ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট তাকাশি সুজুকি। দলের সদস্যরা ওয়ালটনের ফ্রিজ, এসি ও মোটরসাইকেল তৈরির বিভিন্ন প্ল্যান্ট ঘুরে দেখবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে ওয়ালটন পণ্যের দ্রুত প্রসারের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে জেট্রো। তারা ওয়ালটন সম্পর্কে জানতে বিশেষ আগ্রহী। এরই প্রেক্ষাপটে জাপানের এই প্রতিনিধি দলটি ওয়ালটন কারখানা পরিদর্শন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৮৩৯ ঘ.