ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও অটোমোবাইল পন্য রপ্তানি করবে ওয়ালটন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে, স¤প্রতি ভারতের আসামের গোহাটি আন্তর্জাতিক বানিজ্য মেলায় ১০ কোটি ডলারের রপ্তানি আদেশ পাওয়া গেছে। গত ১ থেকে ১৬ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক বানিজ্য মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে ওয়ালটনের টিভি, ফ্রিজ ও মোটরসাইকেল প্রদর্শিত হয়। মেলায় ভারতের ক্রেতা ও ডিলাররা ওয়ালটন পন্যের প্রতি আগ্রহ দেখান।
ওয়ালটনের সিনিয়র সহকারি পরিচালক ও হেড অব ইন্টারন্যাশনাল মার্কেটিং লোকমান হোসেন আকাশ জানান, ভারতের ২৫ জন ডিলার ওয়ালটন পণ্য কেনার প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন। এছাড়া কলকাতার ডিলাররাও ওয়ালটন পন্য আমদানিতে চুক্তি করতে চেয়েছে।
তিনি জানান, ভারতের আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, মেঘালয়, মনিপুর, অরুণাচল ও সিকিমে ওয়ালটন পণ্য রপ্তানির সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে পৃথিবীর ১১ টি দেশে পণ্য রপ্তানি করছে ওয়ালটন। গত বছরের তুলনায় রপ্তানি বেড়েছে দ্বিগুন। ২০১২ সালের মধ্যে প্রায় ২৫ টি দেশে ওয়ালটন পণ্য রপ্তানি করবে ওয়ালটন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৮২৪ ঘ.
bdnews24